ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ছাত্রদল-শিবিরের রেষারেষি কাম্য নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে এমনটা জানান।


রুহুল কবির রিজভী বলেন, জামায়াতের ছাত্রসংগঠনের কেউ কেউ অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু মানুষ এটিও জানে ছাত্রশিবিরের বর্তমান অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিলো। সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে। তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছু করছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।


তিনি বলেন, আগামীতে সংস্কৃতিচর্চায় কোনো বাঁধা আসবে না। বাংলাদেশের যতো সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না৷ বিএনপির সিনিয়র এই নেতা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর মানুষ কষ্টে জীবন যাপন করছেন। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেয়া উচিত বলেও মন্তব্য করেন রিজভী।


এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।


ads
ads
ads

Our Facebook Page

↑